Homeদেশ বার্তাএইচএসসি ভর্তির নীতিমালা কেন অবৈধ নয় : হাইকোর্ট এইচএসসি ভর্তির নীতিমালা কেন অবৈধ নয় : হাইকোর্ট May 16, 2017May 16, 2017 নিউজ ডেস্ক. সরকারের প্রণয়ন করা চলতি বছরের এইচএসসি ভর্তির নীতিমালা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী ৪ সপ্তাহের মধ্যে আইন সচিব, শিক্ষা সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। এ-সংক্রান্ত এক রিটের শুনানি শেষে আজ মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। এ ছাড়া রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ নিজস্ব পদ্ধতিতে এইচএসসি ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ভর্তি করতে পারবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। গত সপ্তাহে নতুন ভর্তির নীতিমালা নিয়ে রিট দায়ের করেন ইউনুছ আলী আকন্দ। বার্তাটির পাঠক সংখ্যা : 541
টাঙ্গাইলে খালুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ স্কুলছাত্রীর নিউজ ডেস্ক. টাঙ্গাইলের সখীপুরে সপ্তম শ্রেণির এক ছাত্রী তার খালুর দ্বারা ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে…
সুলতানা কামালকে হত্যার হুমকিদাতাদের গ্রেপ্তার দাবি নিউজ ডেস্ক. অবিলম্বে মানবাধিকার নেত্রী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামালকে হত্যার হুমকিদাতাদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন…
২১ আগস্ট গ্রেনেড হামলার ১৩তম বার্ষিকী আজ নিউজ ডেস্ক. জাতি আজ শ্রদ্ধাবনতচিত্তে ইতিহাসের ভয়াবহতম গ্রেনেড হামলার ১৩তম বার্ষিকী পালন করছে। ২০০৪ সালের ২১ আগস্টের এইদিনে বঙ্গবন্ধু এভিনিউতে…