Homeছবির বার্তাখুলনায় ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত খুলনায় ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত May 9, 2017 নিউজ ডেস্ক. খুলনার ফুলবাড়িয়া এলাকার জনতা মার্কেটের সামনে ট্রাকচাপায় মোস্তাফিজুর রহমান বাবলু (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবলু সোনালীজুট মিল হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র। সে সোনালীজুট মিলের শ্রমিক ফজলু সরকারের ছেলে। স্থানীয় লোকজন জানান, বাবলু নামের ছেলেটি জনতা মার্কেটের সামনে পৌঁছালে যশোরগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খানজাহান আলী থানার ওসি আশরাফুল আলম জানান, ট্রাক ও ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে। বার্তাটির পাঠক সংখ্যা : 497
রোজায় বদহজম হলে করণীয় নিউজ ডেস্ক. রমজান মাসে যাঁরা রোজা রাখেন, তাঁদের বেশিরভাগই রোজা শুরুর দিনগুলোতে বদহজমে ভোগেন। রোজার সময় খাওয়ার অভ্যাসের পরিবর্তন…
লালমনিরহাটে চালের বাজার অস্থির লালমনিরহাট প্রতিনিধি. চাল ব্যবসায়ীদের মাঝে গড়ে উঠেছে সিন্ডিকেট। ওই সিন্ডিকেটের কারণে হঠাৎ করে চালের বাজার অস্থির হয়ে উঠেছে। এ প্রভাব…
তামিমের বদলে যাওয়ার গল্প নিউজ ডেস্ক. আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় এক দশক পার করে দিয়েছেন তামিম ইকবাল। দখল করেছেন সব সংস্করণে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ…