Homeছবির বার্তাগুজরাটকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করলো হায়দ্রাবাদ গুজরাটকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করলো হায়দ্রাবাদ May 13, 2017 ক্রীড়া ডেস্ক. গুজরাট লায়ন্সকে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে-অফে নাম লিখিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। আজ শনিবার লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ৮ উইকেটের বড় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। টসে হেরে ব্যাটিংয়ে নেমে গুজরাট ১৯.২ ওভারে অলআউট হয়েছিল ১৫৪ রানে। জবাবে ব্যাট করতে নেমে ১৮.১ ওভারে ২ উইকেটে ১৫৮ রান তুলে জয়ের বন্দরে নোঙর করে হায়দ্রাবাদ। এই জয়ে ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে উঠে এসেছে ডেভিড ওয়ার্নারের দল। সংক্ষিপ্ত স্কোর: গুজরাট লায়ন্স: ১৫৪ (১৯.২ ওভারে) (ডোয়াইন স্মিথ ৫৪, ইশান কিশান ৬১, সুরেশ রায়না ২, দিনেশ কার্তিক ০, অ্যারন ফিঞ্চ ২, রবীন্দ্র জাদেজা ২০*, জেমস ফকনার ৮, প্রদীপ সাংওয়ান ০, অঙ্কিত সোনি ০, প্রভিন কুমার ১, মুনাফ প্যাটেল ০; ভুবনেশ্বর ২৫/২, সিরাজ ৩২/৪, সিদ্ধার্থ কাউল ৩০/১ রশিদ ৩৪/৩) সানরাইজার্স হায়দ্রাবাদ: ১৫৮/২ (১৮.১ ওভারে) (ওয়ার্নার ৬৯*, ধাওয়ান ১৮, মোজেজ হেনরিকেস ৪, বিজয় শঙ্কর ৬৩*; প্রভিন কুমার ২২/২) বার্তাটির পাঠক সংখ্যা : 497
গরু ব্যবসায়ীকে গুলি করে নিয়ে গেছে বিএসএফ ঠাকুরগাঁও প্রতিনিধি. ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে লতিফুর নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হওয়ার…
সড়ক দুর্ঘটনায় এপিবিএন সদস্য নিহত নিউজ ডেস্ক. বরিশালে সড়ক দুর্ঘটনায় আলামিন শরীফ (২১) নামে এক আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের (এপিবিএন) সদস্য নিহত হয়েছেন। শনিবার বেলা সোয়া…
সাপাহারে জাটকা ইলিশ জব্দ নয়ন বাবু. সাপাহার (নওগাঁ) থেকে নওগাঁর সাপাহারে ২০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। রবিবার সকাল সাড়ে…