Homeবগুড়া বার্তাদুপচাঁচিয়ায় বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ৫জন দুপচাঁচিয়ায় বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ৫জন May 7, 2017 দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি. দুপচাঁচিয়ায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ৫জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন আদালতের গ্রেপ্তারী পরোয়ানামূলে উপজেলার পোড়াপাড়া গ্রামের গ্রামের মনচান আলীর ছেলে আকবার আলী(৩২), ছোট নিলাহালী গ্রামের মৃত মহর আলীর ছেলে নুরুল ইসলাম ফকির(৫০), একই গ্রামের নুরুল ইসলামের ছেলে রুহুল আমীন(২৪) ও মাদক সেবনের অভিযোগে ভাটাহার গ্রামের আশরাফ চৌধুরীর ছেলে সাদ্দাম হোসেন(৩০) এবং সন্দেহজনকভাবে ঘোরাফেরার করায় শনিবার সকালে উপজেলার খলিশ্বর এলাকা থেকে বগুড়া সদরের গোদারপাড়ার নুরু প্রাং এর ছেলে মুন্না প্রাং(৩০)। থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. নজরুল ইসলাম গ্রেপ্তারী পরোয়ানামূলে ৩জন, মাদক সংক্রান্তে ১জন ও সন্দেহজনকভাবে ঘোরার ফেরার অভিযোগে ১জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। বার্তাটির পাঠক সংখ্যা : 336
শেরপুরে জাতীয় কন্যা শিশু ও আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস অনুষ্ঠিত আবু জাহের, শেরপুর(বগুড়া) প্রতিনিধি. বগুড়ার শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় জাতীয় কন্যা শিশু দিবস ও উপজেলা প্রকল্প…
ধুনটে বৈদ্যুতিক তারে জড়িয়ে অটোভ্যান চালকের মৃত্যু জিল্লুর রহমান. বগুড়ার ধুনট উপজেলায় বৈদ্যুতিক তারে জড়িয়ে আব্দুল মজিদ (৫০) নামের এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে চৌকিবাড়ী…
শেরপুরে খাদ্য বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি. নিরাপদ খাদ্য সুস্থ্য জীবন, ভেজালমুক্ত খাবার আমাদের অঙ্গিকার,নিরাপদ খাদ্য তৈরী করি সুস্বাস্থ্যের জাতি গড়ি এই…