Homeধুনট বার্তাধুনটে মাদক ব্যবসায়ী ও জুয়াড়িসহ আটক ৬ ধুনটে মাদক ব্যবসায়ী ও জুয়াড়িসহ আটক ৬ September 17, 2019September 17, 2019 স্টাফ রিপোর্টার. বগুড়ার ধুনট উপজেলায় মাদক সেবী, মাদক ব্যবসায়ী ও জুয়ারীসহ ৬জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে আটককৃতদের থানা থেকে আদালতে পাঠানো হয়েছে। ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম ধুনট থানাকে বলেন মাদক ব্যবসার অভিযোগে ধুনট সদরের চালাপাড়া গ্রামের গোলাম রব্বানীর ছেলে আব্দুল আজিজ ওরফে চাঁন্দু (৩০), একই অভিযোগে জালশুকা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে রোকন হাসান (২২), মাদক সেবনের অভিযোগে ধুনট সদরপাড়ার কালু স্বর্ণকারের ছেলে বাবলু স্বর্ণকার (২৩) এবং জুয়া খেলার অভিযোগে পারধুনট গ্রামের বাবলু প্রামানিকের ছেলে রতন মিয়া (২১), মোস্তাফিজার রহমানের ছেলে সেলিম রেজা (২২) ও বাচ্চু সরকারের ছেলে হাসান আলীকে (২১) আটক করা হয়েছে। সোমবার রাতে পৃথক পৃথক অভিযানে তাদের আটক করা হয়। আটকের সময় মাদক ব্যবসায়ি চান্দু’র কাছ থেকে ১০পিস এবং রোকনের কাছ থেকে ৫পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আটককৃতদের থানা থেকে বগুড়ার আদালতে পাঠানো হয়েছে। বার্তাটির পাঠক সংখ্যা : 1,263
ধুনটে ১১লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক আমিনুল ইসলাম শ্রাবণ. বগুড়ার ধুনট উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে ১১লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার বিকেল সাড়ে…
ধুনটে আ.লীগ নেতার জন্মদিনে ছাত্রলীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত স্টাফ রিপোর্টার. বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মদ আসিফ ইকবাল সনির জন্মদিন উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার…
ধুনটে স্ত্রী চলে যাওয়ায় স্বামীর আত্মহত্যা বগুড়ার ধুনট উপজেলায় স্ত্রী বাবার বাড়ি চলে যাওয়ায় তার স্বামী রাব্বি মিয়া (১৬) বিষপানে আত্মহত্যা করেছে। নিহত রাব্বি উপজেলার মথুরাপুর…