ধুনটে শহীদ মিনারে এম‌পি ও উপজেলা প্রশাসনসহ বি‌ভিন্ন সংগঠনের পক্ষে শ্রদ্ধা

একুশের প্রথম প্রহরে ধুনট কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি সংসদ সদস‌্য, উপজেলা প্রশাসনসহ বি‌ভিন্ন সংগঠনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে প্রথমে সংসদ সদস‌্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজের পক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপরই উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রী‌তিলতা বর্মন।

শহীদ মিনারে সংসদ সদস্যের পক্ষে পুস্পস্তবক অর্পন করেন ধুনট পৌর বিএন‌পির সভাপ‌তি সাবেক মেয়র আ‌লিমু‌দ্দিন হারুন মন্ডল, উপজেলা বিএন‌পির সাধারণ সম্পাদক আবুল মনসুর আহমেদ পাশা, পে‌ৗর বিএন‌পির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক আপেল মাহমুদ, মু‌ঞ্জিল হোসেন, ধুনট পৌর বিএন‌পির সাবেক সাধারণ সম্পাদক সাবেক পৌর প্রশাসক আকতার আলম সে‌লিম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখ‌ফিজুর রহমান বাচ্চু, বিএন‌পি নেতা আব্দুল কাইয়ুম টগর, এডভোকেট রাজ্জাকুল ক‌বির বিদ‌্যুৎ, আবু তা‌রিক মো. সাদ্দাম বাবু ও খোরেশদ আলীসহ দলীয় নেতৃবৃন্দ উপ‌স্থিত ছিলেন।

এরপর পর্যায়ক্রমে ধুনট উপজেলা মু‌ক্তিযোদ্ধা সংসদ, ধুনট থানা পু‌লিশ, ধুনট পৌরসভা, ধুনট উপজেলা বিএন‌পি, ধুনট পৌর বিএন‌পি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, ম‌হিলা দল, সমবায় দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, ধুনট প্রেসক্লাব, ধুনট সরকা‌রি নইম উ‌দ্দিন পাইলট মডেল উচ্চ বিদ‌্যালয়, ধুনট পাইলট বা‌লিকা উচ্চ বিদ‌্যালয়, ধুনট উপজেলা স্কাউট, উপজেলা শিল্পকলা একাডেমী, প্রশিকাসহ বি‌ভিন্ন সরকা‌রি বেসরকা‌রি প্রতিষ্ঠান, রাজনৈ‌তিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ