ধুনটে ৫ মোটরসাইকেল চালকের আড়াই হাজার টাকা জরিমানা

বগুড়ার ধুনট উপজেলায় হেলমেট ব্যবহার না করায় ও লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে ৫ জনকে আড়াই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুর ১টায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের রাস্তায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতিলতা বর্মন এ অভিযান পরিচালনা করেন।

দন্ডপ্রাপ্ত চালকরা হলেন, উপজেলার হেউডনগর গ্রামের ফোরহাদ হোসেন (২৬), পুকুরিয়া গ্রামের আব্দুল বারীক (৫৫), সোনারগাঁ গ্রামের আমিনুল ইসলাম (২৬), সারিয়াকান্দি উপজেলার কেষ্টিয়ার চরের গোলাম রব্বানী (৩৫) ও শেরপুর উপজেলা সদরের জসিম উদ্দিন মন্ডল (২৬)। সড়ক পরিবহন আইন ২০১৮ এর ১৬ ধারায় প্রতিজনকে ৫০০ টাকা করে অর্থদন্ড করা হয়েছে।

এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতিলতা বর্মন বলেন, সড়ক পরিবহন আইন অনুযায়ী হেলমেট পরিধান না করায় ও লাইসেন্স ব্যতীত মোটরযান চালানোর অপরাধে ৫জনের জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ