
সুস্বাস্থ্যের জন্য নাগরকিদের হাঁটাহাঁটি ও জগিং এ উদ্বুদ্ধ করতে বগুড়ার ধুনট শহরের শিশু পার্কে ওয়াকওয়ে নির্মাণ করা হচ্ছে। পার্কের ভিতরে পুকুরের চারপাশ ঘিরে ওয়াকওয়েটি তৈরি হচ্ছে। এরমধ্যে আরসিসি ঢালাই সড়ক এবং টাইলস দৃষ্টি নন্দন ওয়াকওয়েটি তৈরি করা হচ্ছে। ২০২ মিটার দৈর্ঘ ও ১.৮৩ মিটার প্রস্থ্যের ওয়াকওয়েটির ব্যয় ধরা হয়েছে প্রায় ২৫ লাখ টাকা।
বুধবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ১১টায় ওয়াকওয়ে নির্মাণকাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতিলতা বর্মন। এ সময় উপিস্থত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খায়রুজ্জামান, উপজেলা প্রকৌশলী বখতিয়ার হোসেন, উপজেলা উপসহকারী প্রকৌশলী ইউসুব জাকারিয়া, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবন, সাংবাদিক গিয়াস উদ্দিন টিক্কা ও গোলাম রব্বানী।


