Homeছবির বার্তানীলফামারীতে ২৩ ঘর ভস্মীভূত নীলফামারীতে ২৩ ঘর ভস্মীভূত May 20, 2017 নীলফামারী প্রতিনিধি. নীলফামারীর পলাশবাড়ি ইউনিয়নে আগুন লেগে ১১টি পরিবারের ২৩টি বসতঘর ভস্মীভূত হয়েছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। পলাশবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মমতাজ আলী প্রামাণিক জানান, দুপুরে কিসামত ভটিয়ান কালিরডাঙ্গাপাড়ার চিত্তরঞ্জন রায়ের বাড়ির রান্না ঘরের চুলা থেকে আগুন লাগে। মুহূর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দিয়ে আগুনে নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে নীলফামারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ১১টি পরিবারের ২৩টি বসতঘর ভস্মীভূত হয়ে যায়। তথ্যের সত্যতা নিশ্চিত করে নীলফামারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা এনামুল হক জানান, আগুনে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বার্তাটির পাঠক সংখ্যা : 159
ঠাকুরগাঁওয়ে ইয়াবাবিক্রেতা আটক ঠাকুরগাঁও প্রতিনিধি. ঠাকুরগাঁওয়ের বালিয়া ইউনিয়ন থেকে ৬০ পিস ইয়াবাসহ মো. তোতা মিয়া (৪০) নামে এক বিক্রতাকে আটক করেছে ডিবি পুলিশ।…
গোবিন্দগঞ্জে বিএনপির ২০ নেতাকর্মী জেলে নিউজ ডেস্ক. গাইবান্ধার গোবিন্দগঞ্জে নাশকতা মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির ২০ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার দুপুর সাড়ে ১২টার…
অবশেষে মুক্তি পেল ‘হালদা’ বিনোদন ডেস্ক. নির্মাতা তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ সিনেমাটি আজ শুক্রবার সারাদেশের প্রায় ৮২টি হলে মুক্তি পেয়েছে। ‘দ্য অভি কথাচিত্র’ এর…