Homeছবির বার্তাপঞ্চগড়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ পঞ্চগড়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ May 17, 2017 পঞ্চগড় প্রতিনিধি. পঞ্চগড়ের বোদা উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত দুইজন। বুধবার বেলা পৌনে ১১টার দিকে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের বোদা আরডিআরএস অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, দুর্ঘটনায় নিহতরা দুই ট্রাকের চালক। আহতরা ট্রাকের হেলপার। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। এদিকে বর্তমানে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পঞ্চগড়, বোদা ও ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের তিনটি টিম উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। বোদা থানার অফিসার ইনচার্জ এ কে এম নুরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। বার্তাটির পাঠক সংখ্যা : 407
সিরাজগঞ্জে অগ্নিকান্ডে ২ ভাইবোনের মৃত্যু সিরাজগঞ্জ প্রতিনিধি. সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ভেকা গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো, ওই গ্রামের দিনমজুর…
বেলকুচিতে সড়ক দুর্ঘটনায় ২ শিশু নিহত সিরাজগঞ্জ প্রতিনিধি. সিরাজগঞ্জের বেলকুচিতে পিকআপভ্যানের চাপায় দুই শিশু নিহত হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতী কড়িতলা এলাকায়…
বিরামপুরে ২১৭ বোতল ফেন্সিডিল জব্দ : আটক ৩ মোরশেদ মানিক, দিনাজপুর. দিনাজপুরের বিরামপুর সার্কেলের সিনিয়র এএসপি হাফিজুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের কুইক রেসপন্স টিম ৬ মে শনিবার রাতে…