রাজশাহীর পবা উপজেলায় ঘরের ফ্যান চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাসিম আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভোলহারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাসিম ওই গ্রামের মৃত আজহার আলীর ছেলে।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী জানান, ঘরের ফ্যান চালুর জন্য সুইচ দিতে গেলে নাসিম বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বাড়ির অন্য সদস্যরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
ওসি আরো জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রস্তুতি চলছে।
নিউজ ডেস্ক. চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা মহসড়কের নিগার সিদ্দিকী কলেজের কাছে ট্রাক-ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাবু মিয়া (৪০) নামে ভ্যানটির চালক নিহত হয়েছেন।…
শহিদ ক্যাপ্টেন এম মনসুর আলী অর্টিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় সোনামুখী, কাজিপুর, সিরাজগঞ্জ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত পরিপত্র…
নীলফামারী প্রতিনিধি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নীলফামারী সদর উপজেলায় প্রাথমিক পর্যায়ের শনিবারের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা বিভাগ। সদর উপজেলার…
অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ