পিয়ংইয়ং টোকিওর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, কোরীয় উপদ্বীপে পরমাণু যুদ্ধ শুরু হলে তেজস্ক্রিয় মেঘমণ্ডলীতে প্রথমেই ঝলসে যাবে জাপান। উত্তর কোরিয়ার রাষ্ট্র পরিচালিত দৈনিক রোডং সিনমুনে প্রকাশিত খবরে এ হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।
এতে বলা হয়েছে, জাপানে মার্কিন কয়েকটি ঘাঁটি রয়েছে এবং কোরীয় উপদ্বীপে পরমাণু যুদ্ধ শুরু হলে অন্য যে কোনো দেশের আগে তেজস্ক্রিয় মেঘমণ্ডলীতে প্রথমেই যে দেশ ঝলসে যাবে সেটি হলো জাপান।
এতে আরো বলা হয়েছে, নিজ স্বার্থ সম্পর্কে জাপান যদি সত্যিই সচেতন হয় তবে শান্তিপূর্ণ ভাবে উত্তেজনা নিরসনের চেষ্টা করা উচিত দেশটির। এ ছাড়া, জাপানকে অতীতের পরমাণু বোমা হামলার অভিজ্ঞতার কথাও এতে স্মরণ করিয়ে দেয়া হয়েছে।
পরমাণু বোমার অভিজ্ঞতা বিশ্বে একমাত্র জাপানেরই আছে এবং এটির ভয়াবহতা সম্পর্কে জাপান অন্যের চেয়ে বেশ ভাল করেই জানে বলে দৈনিকটি উল্লেখ করেছে। সূত্র: ডেইলি মেইল।
নিউজ ডেস্ক. বাংলাদেশ সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, ভারতের পররাষ্ট্রনীতিতে প্রতিবেশীকে অগ্রাধিকার দেয়া হয়ে থাকে। এ প্রতিবেশীর তালিকার সবার…
নিউজ ডেস্ক. পার্লামেন্টের সাবেক স্পিকার হালিমা ইয়কোবকে সিঙ্গাপুরের প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে। আজ বুধবার হালিমাকে প্রেসিডেন্ট…
অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ