Homeদেশ বার্তাবনানীর ধর্ষণ : আসামি নাঈম আদালতে বনানীর ধর্ষণ : আসামি নাঈম আদালতে May 25, 2017May 25, 2017 নিউজ ডেস্ক. রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্রী ধর্ষণ মামলার অন্যতম আসামি আবদুল হালিম ওরফে নাঈম আশরাফকে আদালতে নেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নাঈমকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নেয় পুলিশ। গত ১৮ মে নাঈমের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তার আগে নাঈমকে মুন্সীগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ। রিমান্ডে নেওয়ার পর আজ তাকে আদালতে হাজির করা হলো। গত ২৮ মার্চ রাজধানীর রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন অভিযোগে ৬ মে বনানী থানায় মামলা করেন ঘটনার শিকার এক ছাত্রী। মামলার আসামিরা হলেন আপন জুয়েলার্সের মালিকের ছেলে শাফাত আহমেদ, তার বন্ধু হালিম ওরফে নাঈম, সাদমান সাকিফ, শাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী। আসামিরা সবাই গ্রেফতার আছেন। বার্তাটির পাঠক সংখ্যা : 198
১০ ডিসেম্বরের মধ্যে আ. লীগের তৃণমূলে সম্মেলনের নির্দেশ আগামী ১০ ডিসেম্বরের মধ্যে তৃণমূলে মেয়াদোত্তীর্ণ সকল ইউনিটে সম্মেলন করে নতুন কমিটি গঠনের নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ। রবিবার (১৫ সেপ্টেম্বর)…
ঝিনাইদহে জঙ্গি আস্তানায় অভিযান চলছে : সুইসাইড ভেস্ট উদ্ধার নিউজ ডেস্ক. ঝিনাইদহ সদর উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে। আজ মঙ্গলবার সকাল ৬টার…
রাঙামাটিতে ৫০ লাখ টাকা, চাল, টিন দেয়া হবে : ওবায়দুল কাদের নিউজ ডেস্ক. ভারি বর্ষণে রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য জরুরি মুহূর্তে ৫০ লাখ টাকা, ১০০ মেট্রিক টন চাল…