Homeছবির বার্তাবীরগঞ্জে ৩ দোকান ভস্মীভূত বীরগঞ্জে ৩ দোকান ভস্মীভূত May 11, 2017 দিনাজপুর প্রতিনিধি. দিনাজপুরের বীরগঞ্জে আগুন লেগে তিনটিদোকান ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে বীরগঞ্জ উপজেলার বাহাদুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা রসিদুল ইসলাম জানান, উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বাহাদুর বাজারের এনামুল হক রাতে তার হোটেলের চুলায় খড়ি শুকাতে দিয়ে বাড়ি চলে যান। পরে রাত সাড়ে ৩টায় খড়িতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন পাশের এমাজ আলীর পান দোকান এবং আনোয়ার হোসেনের বীজের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ওই তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্তদের দাবি আগুনের এ ঘটনায় তাদের প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জুয়েলুর রহমান জুয়েল জানান, আগুনের এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বার্তাটির পাঠক সংখ্যা : 301
সন্তান দত্তক নিচ্ছেন মনীষা বিনোদন ডেস্ক. দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে এখন অনেকটাই সুস্থ মনীষা কৈরালা। বলিউডেও কাজ শুরু করেছেন। কিন্তু তারপরো একাকিত্বে ভোগেন…
নন্দীগ্রামে জিহাদী বইসহ শিবিরের ৫ নেতা গ্রেপ্তার নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি. বগুড়ার নন্দীগ্রামে বিপুল পরিমাণ জিহাদী বই, চাঁদা আদায়ের রশিদ ও সাংগঠনিক কাগজপত্রসহ ইসলামী ছাত্র শিবিরের ৫ নেতাকে…
আলিফ ও কবিরাজ বাহিনীর ২৫ জলদস্যু আত্মসমর্পণ নিউজ ডেস্ক. পটুয়াখালীতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করছে সুন্দরবনের জলদস্যু ‘আলিফ বাহিনী ও কবিরাজ বাহিনীর’ প্রধানসহ ২৫ জন।…