রাজধানী বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় হোটেলটিতে মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটির প্রধান নজরুল ইসলাম।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে হোটেলটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
নজরুল ইসলাম বলেন, যে কক্ষে ধর্ষণের ঘটনার অভিযোগ উঠেছে সেই কক্ষ দুটি আজ বন্ধ ছিল তবে আমরা বাইরে থেকে দেখেছি। হোটেল কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি। প্রাথমিকভাবে আমাদের প্রতীয়মান হয়েছে ‘দ্য রেইন ট্রি’ হোটেলে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। আমরা আমাদের প্রতিবেদনে সব কিছু উল্লেখ করবো।
এর আগে, শনিবার সকাল ১০টার দিকে হোটেলটি পরিদর্শনে যান জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটির প্রধান নজরুল ইসলাম ও সদস্য শরীফ উদ্দিন।
এরপর দুপুর ১২টায় হোটেলটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম অভিযান পরিচালনা করে। মাদক নিয়ন্ত্রণ অধিদফতর গুলশান জোনের ইন্সপেক্টর ওবায়দুল কবিরের নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট একটি টিম অভিযানটি পরিচালনা করে।
তবে এখানে তারা কোনো বারের সন্ধান পায়নি বলে সাংবাদিকদের জানিয়েছেন হোটেলের এক্সিকিউটিভ ইন্টারনাল অফিসার ফারজানা আরা রিমি।
উল্লেখ্য, বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের ঘটনার গুরুত্ব বিবেচনায় স্বতঃপ্রণোদিত হয়ে মানবাধিকার কমিশন অভিযোগ আমলে নেয়। দোষী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে কমিশনের চেয়ারম্যান পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটি ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।
কমিটির সদস্যরা হলেন কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. নজরুল ইসলাম, অবৈতনিক সদস্য নুরুন নাহার ওসমানী, এনামুল হক চৌধুরী, পরিচালক (অভিযোগ ও তদন্ত) মো. শরীফ উদ্দীন ও সহকারী পরিচালক (অভিযোগ ও তদন্ত) এম রবিউল ইসলাম।
নিউজ ডেস্ক. মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার কারণে কয়েক লক্ষ মানুষ বাংলাদেশে পালিয়ে এসেছে। আব্দুল আজিজ মিয়ানমারের সেনাবাহিনী কাছে নির্যাতনের শিকার…