রাজশাহীর চারঘাট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মিঠুন আলী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার মুংলি গ্রামে এ ঘটনা ঘটে। মিঠুন গ্রামের মুক্তার আলীর ছেলে।
চারঘাট থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, দুপুরে বাড়িতে বিদ্যুতের কাজ করছিলেন মিঠুন। এ সময় বিদ্যুতায়িত হয়ে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিঠুনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলেও জানান ওসি নিবারণ।
লালমনিরহাট প্রতিািনধি. বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে লালমনিরহাটে বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে জেলা শহরে একটি…