ওজন কমাতে মরিয়া হয়ে সবজি ছাড়া আর কিছুই খাচ্ছেন না আপনি। কিন্তু তারপরেও কমছে না শরীর! কিন্তু কেন? দেখুন তো, ওজন বাড়ানোর জন্য দায়ী এসব ফল ও সবজি আপনি কি প্রতিদিন খাচ্ছেন?
ফল ও সবজি মানেই কী ওজন কমাতে সহায়ক? না। কিছু ফল এবং সবজি আছে যা বরং ওজন বাড়াতে পারে সহজেই। এর মাঝে আছে আলু, ভুট্টা এবং মটরশুঁটির মতো সবজি এবং পাকা আম, কলা ও পেঁপের মতো ফলগুলো।
সম্প্রতি হার্ভার্ডের এক গবেষণায় দেখা যায়, যারা দৈনিক ফল এবং স্টার্চবিহীন সব্জজি খেয়ে থাকেন, তাদের ওজন বাড়ার হার কমে যায়। কিন্তু স্টার্চযুক্ত সবজি যেমন আলু, ভুট্টা ও মটরশুটি বেশি খেলে ওজন বাড়ে। এসব খাবার হতে পারে ওবেসিটির কারণ, যা থেকে সুত্রপাত হতে পারে টাইপ টু ডায়াবেটিস, হৃদরোগ এবং আরও কিছু জটিল রোগের।
যেসব সবজি খেলে ওজন কমে তার মাঝে রয়েছে ব্রকোলি, বাঁধাকপি, ফুলকপি, পালং শাক, লেটুস, ক্যাপসিকাম ইত্যাদি।
আলু খেলে যে ওজন বাড়তে পারে এ ব্যাপারটা অবশ্য অনেকেই ধারণা করতেন আগে থেকেই। কারণ আলুতে অনেক বেশি কার্বোহাইড্রেট থাকে। এতে আরও থাকে প্রোটিন, ফাইবার এবং ভিটামিন সি। তবে ওজন বাড়ানোর জন্য এর কার্বোহাইড্রেট অংশটিই দায়ী।
ওজন বাড়ানোর জন্য শুধু সবজি নয়, কিছু ফলও দায়ী। এগুলো হলো বেশ কিছু মিষ্টি ফল। যেমন পাকা আম, পেঁপে, আনারস এবং কলা। এগুলোতে থাকা প্রাকৃতিক চিনি ওজন বাড়াতে পারে। আর এগুলো যদি স্মুদি বা জুস করে পান করা হয় তবে আরও চিনি যোগ করা হয়ে থাকে, ফলে ওজন আরও বাড়ে।
সিরাজগঞ্জ প্রতিনিধি. সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বলরামপুর বাজার এলাকায় পৈতিক জায়গার উপর ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ কাজে চাঁদা না পাওয়ায় সন্ত্রাসীরা নির্মাধীন…
অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ