ক্রিকেটের ‘তিন মোড়ল’ নীতি ভেঙ্গে গেছে। এখন থেকে আইসিসির পূর্ণসদস্য দেশগুলো সমান আর্থিক সুযোগ-সুবিধা পাবে। বৃহস্পতিবার নতুন আর্থিক মডেল পাস করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই মডেলে আগামী ৮ বছরে আইসিসি থেকে ১০০০ কোটি টাকার উপরে পাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দুবাইয়ে ৫ দিনের লম্বা আলোচনা শেষে ভোটাভুটির মাধ্যমে নতুন আর্থিক মডেল পাস হয়। (২০১৬-২০২৩) আট বছরের জন্য এই আর্থিক মডেল তৈরি করা হয়েছে। ১৪টি ভোটের মধ্যে ১৩টি ভোট পেয়ে অনুমোদন পেয়েছে এই আর্থিক মডেল। শুধুমাত্র ভারত এই মডেলের বিপক্ষে ছিল।
যদিও নতুন এই মডেলে আইসিসি থেকে সবচেয়ে বেশি অর্থ পাবে ভারত। আট বছরে ভারত পাবে ২৯৩ মিলিয়ন ইউএস ডলার। এর আগে তিন মোড়লের পরিকল্পনায় ৫৭০ মিলিয়ন ইউএস ডলার পাবার কথা ছিল ভারতের। কিন্তু তিন মোড়ল বাদ দেয়া ও নতুন মডেলে ভারতের চাহিদার প্রায় অর্ধেকে নেমে এসেছে অর্থের পরিমাণ।
এদিকে তিন মোড়লের আরেক দল ইংল্যান্ড এখন পাবে ১৪৩ মিলিয়ন ইউএস ডলার। সবচেয়ে কম পাবে জিম্বাবুয়ে ৯৪ মিলিয়ন ইউএস ডলার।
বাংলাদেশ পাবে ১৩২ মিলিয়ন ইউএস ডলার, যার বাংলাদেশী মুদ্রায় প্রায় ১০০০ কোটি টাকা। টেস্ট খেলুড়ে বাকি ছয় দল- অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজও আট বছরে একই পরিমাণ (১৩২ মিলিয়ন ইউএস ডলার) অর্থ পাবে।
এদিকে শুরু থেকে তিন মোড়ল নীতির বিপক্ষে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাই এই নীতি বাদ হওয়ায় এবং আইসিসির নতুন মডেলকে স্বাগত জানিয়েছে বিসিবি। বিসিবির এক কর্মকর্তা বলেছেন, ‘আমাদের জন্য এটা বিজয়।’
কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি. কাজীপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে কাজীপুর উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে উপজেলা…
বিনোদন ডেস্ক. অবশেষে বাহুবলী ভক্তদের অপেক্ষার পারদ গললো। কেননা, শুক্রবার সারা বিশ্বের আট হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বাহুবলীর সিক্যুয়াল ‘বাহুবলী:…
অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ