Homeবগুড়া বার্তাশেরপুরে মাদক ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে মাদক ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত April 30, 2017April 30, 2017 আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি. শেরপুর শহর সংলগ্ন শেরুয়া বনবিভাগের সংরক্ষিত এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদক ও অসামাজিক কার্যকলাপের আঁখড়ায় পরিণত হয়েছে। বেড়েছে ছিনতাইকারীদের দৌরাত্ম। অতিষ্ঠ এলাকাবাসীর উদ্যোগে গত শনিবার সন্ধ্যা ৭টায় মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী এক সমাবেশের আয়োজন করেন। প্রবীন সমাজ সেবক মোঃ শফিকুল ইসলাম তোতা সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, শেরপুর উপজেলা চেয়ারম্যান মোঃ দবিবুর রহমান, শেরপুর পৌরসভার মেয়র আব্দুস সাত্তার, শেরপুর থানার অফিসার ইনচার্জ খান মোঃ এরফান, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক সাইফুল বারী ডাবলু, শেরপুর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ তারিকুল ইসলাম তারেক, ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মোহাম্মদ তানভীর খলিল চৌধুরী। মাহফুজুর রহমানের উপস্থাপনায় সভায় আরো বক্তব্য রাখেন, সমাজ সেবক আব্দুল কুদ্দুস তালুকদার, শাহজাহান আলী সাজু, মাওঃ আব্দুস সামাদ, শেরপুর থানা চাউলকল মালিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস, শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ব্যবসায়ী রিয়াজ উদ্দিন, শাহবন্দেগীর ইউপি সচিব আব্দুস সালাম, সমাজ সেবক শাহ আলম বাবু, এস এম হাফিজুর রহমান, শেরপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক যুবনেতা আরিফ মোল্লা, শেরপুর শহর যুবলীগের প্রচার সম্পাদক মোঃ শাহিন আলম, আশিকুর রহমান, ইব্রাহীম খলিল, জাহাঙ্গীর আলম, দুলাল, প্রমুখ। সভায় বক্তারা জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বার্তাটির পাঠক সংখ্যা : 416
ধুনটে বিধবাকে সন্তান সহ স্বামীর বাড়ী থেকে উচ্ছেদের চেষ্টা ইমরান হোসেন ইমন. বগুড়ার ধুনটে স্বামীর মৃত্যুর পর এক বিধবা মহিলাকে দুই সন্তান সহ স্বামীর বাড়ী থেকে উচ্ছেদের চেষ্টা করা…
ধুনটে যুব মহিলালীগের সম্মেলন অনুষ্ঠিত আমিনুল ইসলাম শ্রাবণ. বগুড়ার ধুনট উপজেলায় যুব মহিলালীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সম্মেলন…
ধুনট মডেল প্রেসক্লাবের ৪র্থ বর্ষপূর্তী উদযাপন ধুনট (বগুড়া) প্রতিনিধি. বগুড়ার ধুনট মডেল প্রেসক্লাবের ৪র্থ বর্ষপূর্তী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ২টায় উপজেলা…