পরমাণু অস্ত্রবাহী অগ্নি-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। বৃহস্পতিবার উড়িষ্যার উপকূল থেকে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়। দু’দিন উপুর্যপরি ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর এ পরীক্ষা চালাল দেশটি।
বালাসোর জেলার এপিজে আবুল কালাম দ্বীপের ক্ষেপণাস্ত্র কেন্দ্র থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের এ পরীক্ষা চালানো হয়। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে এ পরীক্ষা চালায় ভারতীয় সেনাবাহিনীর স্ট্রাটেজিক ফোর্সেস কমান্ড (এসসিএফ)। ক্ষেপণাস্ত্র নিয়ে কাজ করার জন্য এ বিশেষ বাহিনী গঠন করেছে ভারত।
২০ মিটার দীর্ঘ এ ক্ষেপণাস্ত্রের ওজন ১৭ টন এবং ১০০০ কেজির পেলোড বহন করে ২০০০ কিলোমিটারেরও বেশি দূরে আঘাত হানতে পারে। দেশটির পশ্চিম সীমান্তে যখন পাকিস্তানের সঙ্গে টানাপড়েন তুঙ্গে তখন ধারাবাহিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে ভারত। সূত্র: ইন্ডিয়া টুডে।
নিউজ ডেস্ক. উত্তর কোরিয়ায় সামরিক হামলা চালানো হলে তা হবে ‘অবিশ্বাস্য মাত্রায় বিপর্যয়কর’ বলে সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস।…
অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ