
বগুড়ার ধুনট পৌর এলাকায় এডিপির অর্থায়নে প্রায় ২৯ লাখ টাকা ব্যয়ে আরসিসি রাস্তা ও প্রায় ১০ লাখ টায় ব্যয়ে খেলার মাঠ উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেল ৪টায় ধুনট সরকারি নঈম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় খেলা মাঠ উন্নয়ন এবং অফিসারপাড়া ওয়াজেদ মিয়ার বাসা হতে বিপুল হোসেনের বাসা পর্যন্ত ২৪২ মিটার আরসিসি ঢালাই রাস্তার কাজের উদ্বোধন করা হয়।

এসব কাজের উদ্বোধন করেন ধুনট পৌরসভার প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) খায়রুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী সাজিদি হক কার্য সহকারি মাহমুদুল হাসান টুকু, সাংবাদিক আমিনুল ইসলাম শ্রাবণ, মাসুদ রানা, বাবুল ইসলাম, ধুনট পৌর সভার সাবেক কাউন্সিলর আলি আজগর মান্নান, যুবদল নেতা বুলবুল আহম্মেদ মিঠু, সজিব আহম্মেদ ও ঠিকাদার রেজাউল করিম সরকার ও আসাদুল ইসলাম।


