মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ঠাকুরপাড়া এলাকার একটি বাড়ি থেকে পাকিস্তান আমলের ৬২ রাউন্ড গুলি, গ্রেনেড ও হেলমেট উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে এসব উদ্ধার করা হয়।
তথ্যের সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, ভোরে এরশাদ তার বাড়ির পেছনে একটি গর্ত খোঁড়ার সময় গুলিগুলো দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে এসব উদ্ধার করে।
পুলিশ সুপার আনিছুর রহমান জানান, হেলমেট, গ্রেনেড ও গুলিগুলো যুদ্ধের সময়ের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি. বর্তমান প্রধানমন্ত্রি ও আ.লীগের সভাপতি জননেত্রি শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে চালানো একুশে আগস্ট গ্রেনেড হামলার নিরপেক্ষ তদন্ত…