জাতীয় পার্টির নেতৃত্বে একটি ‘বৃহত্তর’ রাজনৈতিক জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া উপলক্ষে সংবাদ সম্মেলনে আসছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আগামীকাল রবিবার বেলা ১১টায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক বার্তায় শনিবার এ তথ্য জানানো হয়।
নিউজ ডেস্ক. ঢাকা বিশ্ববিদ্যালয়ে জালিয়াতির মাধ্যমে ভর্তি হওয়ায় ১৫ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদ। আজ বৃহস্পতিবার সকালে পরিষদের…