সরকারী কাজে বাঁধাদান ও নাশকতার অভিযোগে দায়ের করা ৩টি মামলায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারী জেনারেল মওলানা আলাউদ্দিন আল-আজাদ আজ রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানী শেষে জেলা দায়রা ও জজ আদালতের বিচারক মো. জাফরোল হাসান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মওলানা আজাদ উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের গয়হাট্টা গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে। সিরাজগঞ্জ জজ আদালতের আইনজীবি এ্যাড. আবু তালেব এ তথ্য নিশ্চিত করে জানান, নাশকতার অভিযোগে দায়ের করা তিনটি মামলায় জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানী শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উল্লাপাড়া মডেল থানার ওসি দেওয়ান কওশিক আহম্মেদ জানান, জামায়াত নেতা মাওলানা আলাউদ্দিন আল আজাদের বিরুদ্ধে সরকারী কাজে বাঁধাদান ও নাশকতার অভিযোগে প্রায় ১৮টি মামলা রয়েছে।
গাইবান্ধা প্রতিনিধি. গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বজরা কঞ্চিবাড়ি গ্রামে বন্যার পানিতে ডুবে সিফাত মিয়া ও সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের আরাজি…