Homeছবির বার্তাখুলনায় ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত খুলনায় ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত May 9, 2017 নিউজ ডেস্ক. খুলনার ফুলবাড়িয়া এলাকার জনতা মার্কেটের সামনে ট্রাকচাপায় মোস্তাফিজুর রহমান বাবলু (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবলু সোনালীজুট মিল হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র। সে সোনালীজুট মিলের শ্রমিক ফজলু সরকারের ছেলে। স্থানীয় লোকজন জানান, বাবলু নামের ছেলেটি জনতা মার্কেটের সামনে পৌঁছালে যশোরগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খানজাহান আলী থানার ওসি আশরাফুল আলম জানান, ট্রাক ও ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে। বার্তাটির পাঠক সংখ্যা : 501
কুমিল্লায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা নিউজ ডেস্ক. কুমিল্লায় আমির হোসেন রাজন নামে এক ছাত্রলীগ নেতা কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সকাল পৌনে ১২টার দিকে জেলার…
সালমান খানের বিরুদ্ধে থানায় অভিযোগ বিনোদন ডেস্ক. বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের এবারের আসরের একজন প্রতিযোগী। জুবায়ের…
নিষেধাজ্ঞার বিরুদ্ধে মেসির আপিল ক্রীড়া ডেস্ক. আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে সহকারি রেফারির সঙ্গে খারাপ আচরণ করার দায়ে বিশ্বকাপের বাছাই পর্বের চার ম্যাচে নিষেধাজ্ঞা পেতে…