দর্শকপ্রিয় মডেল অভিনেত্রী সারিকা তিনবছর পর আবারো অভিনয়ে ফিরেছেন। আর তাই এখন সংসার জীবনের পাশাপাশি তাকে অভিনয়েও বেশ ব্যস্ত থাকতে হচ্ছে। বিশেষত ঈদ উল আযহার পূর্ব পর্যন্ত তাকে একের পর এক নাটক-টেলিফিল্মে শুটিং করা নিয়ে ভীষণ ব্যস্ত থাকতে হবে।
এরইমধ্যে তিনি তার প্রত্যাবর্তনের নাটকে অভিনয়ের কাজ শেষ করেছেন। এবার তিনি বেশ কয়েকবছর পর আবারো জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে আবারো অভিনয় করলেন। নাটকের নাম ‘একজন জাদুকর’।
নাটকটি রচনা করেছেন ইসরাফিল বাবু এবং নির্মাণ করেছেন কৌশিক শংকর দাশ। গত শুক্রবার নাটকটির শুটিং শেষ হয়েছে।
নাটকটির মূল বিষয়বস্তু প্রসঙ্গে কৌশিক শংকর দাশ বলেন, আমরা এখন প্রায়ই বলতে শুনি যে মানুষের মধ্যে মনুষত্ব নেই। কিন্তু বিষয়টি আসলে তা নয়। মানুষের মধ্যে এখনো মনুষত্ব আছে। কিন্তু মানুষ তা অনেক সময়ই প্রকাশ করে না। সত্যি বলতে কী আমরা খারাপ হয়ে যাইনি। মানুষের মাঝে যে এখনো মনুষত্ব আছে তাই এই নাটকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
এতে অভিনয় প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, একজন জাদুকর নাটকে আমি চারটি চরিত্রে অভিনয় করেছি। চারটি চরিত্রের উপস্থিতি হয়তো খুব বেশি না, কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। কৌশিক দাদা সবসময়ই ভালো কাজ করেন। এটা তারই নতুন প্রয়াস। সারিকার সঙ্গে বলা যায় চার বছরের বেশি সময় পর কাজ করেছি। অভিনেত্রী হিসেবে সারিকা খুবই ভালো একজন অভিনেত্রী। তার ফিরে আসাকে স্বাগত জানাই। অনেক ভালো কাজ হয়েছে আমাদের দু’জনের বিরতির পরের এই নাটকটি।
সারিকা বলেন, এর আগেও আমি কৌশিক দাদার নাটকে কাজ করিনি। কিন্তু তার কাজের প্রতি আমার সবসময়ই ভালোলাগা ছিলো। প্রথম তার নির্দেশনায় কাজ করে খুবই ভালো লেগেছে। ভিন্নধর্মী গল্পের এই নাটকটি ভালোলাগবে দর্শকের।
কৌশিক শংকর দাশ বলেন, সারিকাকে নিয়ে এবার আমার প্রথম কাজ করা। অভিনয়ে খুব ম্যাচুউরিটি এসেছে তার। সময় করে সেট-এ আসা, কাজের প্রতি একনিষ্ঠতা আমাকে মুগ্ধ করেছে। আর চঞ্চল সবসময়ই ভালো অভিনয় করেন যার প্রমাণ দর্শকে পেয়েছেন বারবার।’ পরিচালক কৌশিক শংকর দাশ জানান আসছে ঈদে চ্যানেল আইতে ‘একজন জাদুকর’ নাটকটি প্রচার হবে।
এই নাটকে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাঈদ বাবু। কৌশিক শংকর দাশের নির্দেশনায় চঞ্চল চৌধুরী সর্বশেষ ‘বাদলও বরিষণে’ এবং ‘সবজান্তা ভালোবাসা’ নাটকে অভিনয় করেন। চঞ্চল ও সারিকা সর্বশেষ প্রায় চার বছর আগে গোলাম সোহরাব দোদুলে নির্দেশনায় একটি নাটকে কাজ করেছিলেন।
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট. লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। উপজেলার ভুক্তভোগি জনতা তাদের দাবী আদায়ে…