Homeছবির বার্তাবীরগঞ্জে ৩ দোকান ভস্মীভূত বীরগঞ্জে ৩ দোকান ভস্মীভূত May 11, 2017 দিনাজপুর প্রতিনিধি. দিনাজপুরের বীরগঞ্জে আগুন লেগে তিনটিদোকান ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে বীরগঞ্জ উপজেলার বাহাদুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা রসিদুল ইসলাম জানান, উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বাহাদুর বাজারের এনামুল হক রাতে তার হোটেলের চুলায় খড়ি শুকাতে দিয়ে বাড়ি চলে যান। পরে রাত সাড়ে ৩টায় খড়িতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন পাশের এমাজ আলীর পান দোকান এবং আনোয়ার হোসেনের বীজের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ওই তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্তদের দাবি আগুনের এ ঘটনায় তাদের প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জুয়েলুর রহমান জুয়েল জানান, আগুনের এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বার্তাটির পাঠক সংখ্যা : 302
বাগেরহাটে ঘের মালিককে কুপিয়ে হত্যা নিউজ ডেস্ক. বাগেরহাটের কচুয়া উপজেলায় এক মাছের ঘেরের মালিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার ধোপাখালি ইউনিয়নের পশ্চিম পিপুলজুড়ি গ্রামে শুক্রবার…
পায়ে জ্বালাপোড়া কেন করে? নিউজ ডেস্ক. পায়ের পাতা দুটি যেন মাঝেমধ্যে মরিচ লাগার মতো জ্বলে। কখনো সুঁই ফোটার মতো বিঁধে। ঝিম ঝিম করে বা…
এবার বাপ্পারাজকে পরিচালক সমিতির নোটিশ বিনোদন ডেস্ক. চিত্রনায়ক শাকিব খানের পর এবার জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পরাজের কাছে নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। সমিতির মহাসচিব বদিউল…