Homeদেশ বার্তাএইচএসসি ভর্তির নীতিমালা কেন অবৈধ নয় : হাইকোর্ট এইচএসসি ভর্তির নীতিমালা কেন অবৈধ নয় : হাইকোর্ট May 16, 2017May 16, 2017 নিউজ ডেস্ক. সরকারের প্রণয়ন করা চলতি বছরের এইচএসসি ভর্তির নীতিমালা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী ৪ সপ্তাহের মধ্যে আইন সচিব, শিক্ষা সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। এ-সংক্রান্ত এক রিটের শুনানি শেষে আজ মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। এ ছাড়া রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ নিজস্ব পদ্ধতিতে এইচএসসি ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ভর্তি করতে পারবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। গত সপ্তাহে নতুন ভর্তির নীতিমালা নিয়ে রিট দায়ের করেন ইউনুছ আলী আকন্দ। বার্তাটির পাঠক সংখ্যা : 542
খালেদা জিয়া সঙ্গে সুষমা সাক্ষাৎ আজ রাতে নিউজ ডেস্ক. ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে আজ রবিবার রাতে সাক্ষাৎ করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সোনারগাঁও হোটেলে রাত ৮টায়…
সুন্দরবনকে না ছুঁয়েই উপভোগ করা যাবে তার সৌন্দর্য্য সুন্দরবনকে না ছুঁয়েই উপভোগ করা যাবে তার অপরূপ সৌন্দর্য্য। আবার মন চাইলে নিঃশব্দ নৌকাতে বনের ভেতরে গিয়েও প্রকৃতির অপার সৃষ্টিকে…
ঝিনাইদহে জঙ্গি আস্তানায় অভিযান চলছে : সুইসাইড ভেস্ট উদ্ধার নিউজ ডেস্ক. ঝিনাইদহ সদর উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে। আজ মঙ্গলবার সকাল ৬টার…