নাটোরে ট্রেনেকাটা পড়ে এক মেয়ে শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১টা ৩৮ মিনিটে নাটোর রেল স্টেশনের কাছে হুগোলবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নাটোর রেল স্টেশনের মাস্টার খান মনিরুজ্জামান জানান, এক নারী পাঁচ বছরের একটি মেয়েকে নিয়ে রেল লাইনের ওপর দিয়ে হেঁটে কোথাও যাচ্ছিলেন। এসময় খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনেকাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তিনি আরো জানান, তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। তবে স্থানীয় লোকজন বলছেন তারা মা-মেয়ে হতে পারে। রেলওয়ে থানায় খবর দেয়া হয়েছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।
কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি. সমাজসেবায় বিশেষ অবদান রাখায় ওয়ার্ল্ড প্রটেকটিভ হিউম্যাান রাইটস সোসাইটি (ডব্লিউপিএইচআরএস) পুরস্কার লাভ করেন আলহাজ্ব শাহ আলম। তিনি…
কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি. সিরাজগঞ্জের কাজীপুরে কবি রফিকুল ইসলাম রচিত ব্যথার কমল কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মেঘাই ইইউআই…