Homeছবির বার্তাচট্টগ্রামে মাইক্রোবাস উল্টে নিহত ৩ চট্টগ্রামে মাইক্রোবাস উল্টে নিহত ৩ May 20, 2017May 20, 2017 নিউজ ডেস্ক. চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কে মাইক্রোবাস উল্টে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন। আজ শনিবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া রোলিং মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মনিকা রানী দাশ (৪৫), সোলায়মান (৬০) ও নাসির (৫০)। হাইওয়ে পুলিশের কুমিরা ফাঁড়ির এসআই মো. মনিরুজ্জামান বলেন, চট্টগ্রাম থেকে বাগেরহাট যাওয়ার পথে যাত্রীবাহী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যান। আহত ৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বার্তাটির পাঠক সংখ্যা : 350
গরু নয়, মহিষের মাংস খেয়েছিলাম -কাজল নিউজ ডেস্ক. গরুর মাংস খাওয়ার একটি ভিডিও নিয়ে বিতর্কের মুখে পড়েছেন ভারতের চলচ্চিত্র অভিনেত্রী কাজল। কাজলের বন্ধুর পোস্ট করা ওই…
পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় স্কুলছাত্র নিহত পঞ্চগড় প্রতিনিধি. পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় আল-আমিন নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে…
সালমান শাহকে নিয়ে সিনেমা বিনোদন ডেস্ক. দেশের চলচ্চিত্রে নব্বইয়ের দশকের অন্যতম শ্রেষ্ঠ ও সুদর্শন নায়ক সালমান শাহ। মৃত্যুর ২১ বছর পর আজও এ নায়কের…