Homeদেশ বার্তাবনানীর ধর্ষণ : আসামি নাঈম আদালতে বনানীর ধর্ষণ : আসামি নাঈম আদালতে May 25, 2017May 25, 2017 নিউজ ডেস্ক. রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্রী ধর্ষণ মামলার অন্যতম আসামি আবদুল হালিম ওরফে নাঈম আশরাফকে আদালতে নেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নাঈমকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নেয় পুলিশ। গত ১৮ মে নাঈমের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তার আগে নাঈমকে মুন্সীগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ। রিমান্ডে নেওয়ার পর আজ তাকে আদালতে হাজির করা হলো। গত ২৮ মার্চ রাজধানীর রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন অভিযোগে ৬ মে বনানী থানায় মামলা করেন ঘটনার শিকার এক ছাত্রী। মামলার আসামিরা হলেন আপন জুয়েলার্সের মালিকের ছেলে শাফাত আহমেদ, তার বন্ধু হালিম ওরফে নাঈম, সাদমান সাকিফ, শাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী। আসামিরা সবাই গ্রেফতার আছেন। বার্তাটির পাঠক সংখ্যা : 200
সংবিধানের বাইরে এক চুলও নড়বে না সরকার নিউজ ডেস্ক. আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংবিধানের বাইরে সরকার এক চুলও নড়বে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল…
বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়ি-ঘর ফিরিয়ে দেয়া হবে দিনাজপুর প্রতিনিধি. প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বন্যায় যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তা মেরামত করে দেয়া হবে। পাশাপাশি নতুন ফসল ঘরে…
ওষুধের বাজারে ভেজাল নিউজ ডেস্ক. ভেজাল ওষুধের রমরমা বাণিজ্য। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি উৎপাদিত ওষুধের সুনাম রয়েছে। আছে চাহিদাও। কিন্তু স্থানীয় বাজারে চিত্র…