সম্পাদক: আমিনুল ইসলাম শ্রাবণ
ধুনটে দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উদযাপন
ধুনট বার্তা

ধুনটে দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উদযাপন

Supar Admin
12 Aug 2026, 11:28 PM
3 বার পঠিত

সংক্ষিপ্তসার

বাংলাদেশের একটি জনপ্রিয় দৈনিক সংবাদপত্র "দৈনিক করতোয়া" ৫১ বছরে পদার্পণ করেছে। এই উপলক্ষ্যে, বগুড়ার ধুনট উপজেলায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)

আবু সুফিয়ান

৫০ বছর পেরিয়ে ৫১ বছরে পদার্পণ করেছে পাঠকপ্রিয় দৈনিক করতোয়া। এ উপলক্ষে দৈনিক করতোয়ার বগুড়ার ধুনট উপজেলা প্রতিনিধির আয়োজনে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (১২আগস্ট) সকাল ১১টায় ধুনট প্রেসক্লাবে কেক কর্তন ও আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে ধুনট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক করতোয়ার প্রতিনিধি রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী।

ধুনট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন ও সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী। অনুষ্ঠানে অতিথিরা দৈনিক করতোয়ার দীর্ঘ পথচলার সাফল্য কামনা করেন। একই সঙ্গে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতায় পত্রিকাটির ভূমিকার প্রশংসা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ধুনট পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহীনুর ইসলাম, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের হিসাব সহকারী সাদ্দাম হোসেন, ধুনট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ জহুরুল মল্লিক, ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বী মানু, দপ্তর সম্পাদক আবু সুফিয়ান, সদস্য বাবুল ইসলাম, ইমদাদুল হক ইমরান, মানাস মিডিয়ার প্রতিবেদক আশিক আহমেদ, গোলাম রব্বানী, আব্দুর রাজ্জাক, ফিরোজ আহমেদ, সুমন হোসেন ও দৈনিক করতোয়ার এজেন্ট সঞ্জয় কুমার।

শেয়ার করুন:
📸

এই সংবাদের ফটো কার্ড তৈরি করুন

সোশ্যাল মিডিয়ায় ইনস্ট্যান্ট শেয়ার বা ডাউনলোডের জন্য কার্ড স্টুডিও খুলুন

🎨 ফটো কার্ড তৈরি করুন

মন্তব্য (0)

এই পোস্টে এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

হোম নিউজ কার্ড ভিডিও খুঁজুন