সম্পাদক: আমিনুল ইসলাম শ্রাবণ
ধুনটে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ধুনট বার্তা

ধুনটে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আমিনুল ইসলাম শ্রাবণ
14 Aug 2026, 10:56 AM
3 বার পঠিত

সংক্ষিপ্তসার

বগুড়ার ধুনট পৌর এলাকায় পূর্ব ভরনশাহী যুবসমাজের আয়োজনে একটি নক আউট মিনি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

আবু সু‌ফিয়ান

বগুড়ার ধুনট পৌর এলাকায় পূর্ব ভরনশাহী যুবসমাজের আয়োজনে ১৬ দলের নক আউট মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় পশ্চিম চান্দারপাড়া ফুটবল একাদশ বনাম কুঠিবাড়ি নিত্যনন্দ ফুটবল একাদশ অংশগ্রহন করে।

শুক্রবার বিকেল সাড়ে ৫টায় পূর্ব ভরনশাহী  ঈদগাহ মাঠে উক্ত ফুটবল খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ধুনট সমন্বিত গ্রাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান শরিফুল ইসলাম খোকন। খেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন ধুনট পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোহাগ বাবু। খেলা পরিচালনা করেন ইমরান কায়েস।

 উদ্বোধনী খেলায় পশ্চিম চান্দারপাড়া ফুটবল একাদশ ২-১ গোলে কুঠিবাড়ি নিত্যনন্দ ফুটবল একাদশকে হারিয়ে জয় লাভ করে।
 

শেয়ার করুন:
📸

এই সংবাদের ফটো কার্ড তৈরি করুন

সোশ্যাল মিডিয়ায় ইনস্ট্যান্ট শেয়ার বা ডাউনলোডের জন্য কার্ড স্টুডিও খুলুন

🎨 ফটো কার্ড তৈরি করুন

মন্তব্য (0)

এই পোস্টে এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

হোম কার্ড ভিডিও