ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে চারা গাছ ভেঙে ক্ষতির অভিযোগ
আবু সুফিয়ান
বগুড়ার ধুনট উপজেলায় পৈতৃক জমি থেকে বেশকিছু চারা গাছ ভেঙ্গে ক্ষতির অভিযোগ উঠেছে। বুধবার রাতে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি গ্রামের গোলাম রহমানের ছেলে জাকারিয়া পৈতৃক সূত্রে ৫৬ শতক জমি পান। এর মধ্যে থেকে ১৬ শতক জমি ২০১৩ সালে নিজের দুই কন্যা জান্নাতী খাতুন ও নুসরাত জাহান জিমের নামে কবলা দলিল করে দেন তিনি। প্রায় ৭ মাস আগে জমিটি মাটি দিয়ে উঁচু করে বেলজিয়াম গাছ রোপণ করা হয়।
ভুক্তভোগী জাকারিয়ার অভিযোগ, ওই জমি নিয়ে তার দুই ভাই আব্দুর রহিম রঞ্জু ও মুঞ্জুরুল হক মুঞ্জু দীর্ঘদিন ধরে বিরোধ করে আসছেন। এর আগে রাতের আঁধারে ওই জমি থেকে গাছগুলো তুলে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছিল। পরবর্তীতে তিনি সেখানে ঘাস ও কিছু আকাশমনি গাছ লাগান। সর্বশেষ গত বুধবার রাতে সেই জমি থেকে ছোট ছোট প্রায় ১২টি গাছ মাঝ বরাবর ভেঙে ফেলে রেখে যায় প্রতিপক্ষের লোকজন।
এদিকে এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মুঞ্জুরুল হক মুঞ্জু জানান, তাদের ফাঁসানোর উদ্দেশ্যে জাকারিয়া নিজেই এই ঘটনা ঘটিয়েছেন এবং তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন।
এই সংবাদের ফটো কার্ড তৈরি করুন
সোশ্যাল মিডিয়ায় ইনস্ট্যান্ট শেয়ার বা ডাউনলোডের জন্য কার্ড স্টুডিও খুলুন