সম্পাদক: আমিনুল ইসলাম শ্রাবণ
খালেদা জিয়ার জন্ম বার্ষিকীতে ধুনটে বিভিন্ন সংগঠনের দোয়া মাহফিল অনুষ্ঠিত
ধুনট বার্তা

খালেদা জিয়ার জন্ম বার্ষিকীতে ধুনটে বিভিন্ন সংগঠনের দোয়া মাহফিল অনুষ্ঠিত

Supar Admin
15 Aug 2026, 11:55 PM
16 বার পঠিত

আমিনুল ইসলাম শ্রাবণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষ্যে বগুড়ার ধুনট উপজেলায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ধুনট উপজেলা বিএনপি :

ধুনট বাজার কেন্দ্রীয় জামে মসজিদে শনিবার বাদ যোহর উপজেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় বত্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও ধুনট উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল আলম মামুন।

এসময় ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনসুর আহমেদ পাশা, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ভেটু, সাংগঠনিক সম্পাদক মুঞ্জিল হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহিদ মাহমুদ সুমন, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, আইয়ুব আলী, ফজলে খোদা তুহিন, জহুরুল ইসলাম, আবুল কালাম আজাদ, ওসমান গনি, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইদুজ্জামান নোমান, যুবদল নেতা বিপুল হাসান, ছাত্রদল নেতা জিন্নাহুর রহমান রাকিব, আমিনুল ইসলাম মিশনসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধুনট পৌর বিএনপি :

ধুনট উপজেলা মডেল মসজিদে বাদ যোহর ধুনট পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন ধুনট পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আকাতর আলম সেলিম, মুঞ্জিল হোসেন আকন্দ, সোলায়মান আলী, নিয়ামুল আলম, আব্দুস ছালাম, শ্রমিকদল নেতা খোরশেদ মন্ডল, আসাদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা আলফিজুর রহমান স্বপন, মোশারফ হোসেন, যুবদল নেতা আল আমিন, জাহাঙ্গীআলম লিটন, তারিকুল ইসলাম সোহেল, সমবায় দল নেতা সুলতান মাহমুদ, জাহাঙ্গীর আলম, ছাত্রদল নেতা একে মিনু, শাহাদৎ হোসেন, শেখ জাকারিয়া, হাসান মাহমুদ অপূর্বসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধুনট উপজেলা যুবদল :

ধুনট উপজেলা মডেল মসজিদে বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন ধুনট উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জন।

এসময় ধুনট উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু, সিনিয়র সহসভাপতি আবু মুছা, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান ও পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ইয়াকবু আলীসহ উপজেলা, পৌর ও ১০টি ইউনিয়ন যুবদলের নেতাকর্মী ও মুসুল্লীগণ উপস্থিত ছিলেন।

এলাঙ্গী ইউনিয়ন বিএনপি :

শনিবার বাদ আসর এলাঙ্গী ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও এলাঙ্গী বাজার জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিএম সম্রাট ও সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সরকার। দোয়া পরিচালনা করেন এলাঙ্গী বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মশিদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের সদস্য শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম রতন, যুবদল নেতা শিমুল খান মানিক, ডন, মতিউর, স্বেচ্ছাসেবক দল নেতা লিমন, আপেল, জয়, লিফটন ও ছাত্রদল নেতা ইমরান।

ধুনট সদর ইউনিয়ন :

শনিবার বাদ মাগরিব বেলকুচি পন্ডিতবাড়ি জামে মসজিদে বিএনপি নেতা মারুফের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ধুনট উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন ও পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম। দোয়া পরিচালনা করেন বেলকুচি পন্ডিতবাড়ি জামে মসজিদে ইমাম মাওলানা ইয়াছিন আলী।

এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যুবদল নেতা আব্দুল রাজ্জাক, রজিব তালুকদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান জিয়া, আসাদুল ইসলাম, ধুনট সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মিলন মিয়া ও ছাত্রদল নেতা সাহেদ হাসান। 

 

শেয়ার করুন:
📸

এই সংবাদের ফটো কার্ড তৈরি করুন

সোশ্যাল মিডিয়ায় ইনস্ট্যান্ট শেয়ার বা ডাউনলোডের জন্য কার্ড স্টুডিও খুলুন

🎨 ফটো কার্ড তৈরি করুন

মন্তব্য (0)

এই পোস্টে এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

হোম কার্ড ভিডিও