ধুনটে জাতীয় মৎস্য পক্ষ পালিত
আবু সুফিয়ান
"রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনটে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হচ্ছে। আজ রোববার সকাল ১০টার দিকে মৎস্য পক্ষ উপলক্ষে উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। পরে ধুনট উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী।
উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুকুর আলী, ধুনট পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনসুর আহমেদ পাশা, ধুনট পৌরসভার সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, বিএনপি নেতা মোখফিজুর রহমান বাচ্চু, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, সফল মৎস্যচাষী বুলবুল আহমেদ মিঠু ও জেলা মৎস্যজীবী দলের সদস্য শহিদুল ইসলাম। সভা শেষে সেরা মৎস্যজীবীদের ক্রেস্ট ও গাছের চারা উপহার প্রদান করা হয়।
এই সংবাদের ফটো কার্ড তৈরি করুন
সোশ্যাল মিডিয়ায় ইনস্ট্যান্ট শেয়ার বা ডাউনলোডের জন্য কার্ড স্টুডিও খুলুন